সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রাস্তা দখলের প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে নারীদের ঝাড়– মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৭৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে রোহিতায় রাস্তা দখলের প্রতিবাদে গতকাল বুধবার ভ’ক্তভোগী মহিলারা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে ঝাড়– মিছিল বের করেন। এ সময় ইউনিয়ন পরিষদ ঘেরাও করতে গেলে পুলিশি এসে তাদেরকে সরিয়ে দেয়। পরে অবশ্য বিক্ষুব্ধদের সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয় যুবলীগের নেতৃত্বে এলাকাবাসী রাস্তাটি অবমুক্ত করেন।

জানাযায়, রোহিতা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনের ছোটভাই আমেরিকা প্রবাসী হারুন অর রশিদ স্থানীয় রোহিতা বাজারের উত্তরপাশে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমানের ছোটভাই মাসুদুর রহমানের কাছ থেকে ২০১৬ সালের ১৩ জুন নয় শতক জমি ক্রয় করেন। রেজিষ্ট্রির দুই বছর পর ক্যান্সারে আক্রান্ত হয়ে জমিদাতা মাসুদুর রহমানের মৃত্যু হয়। কিন্তু অভিযোগ রয়েছে রেজিষ্ট্রির সাত বছর পর হারুন অর রশিদের ভাই ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন গত শুক্রবার দুপুরে লোকজন নিয়ে ওই জমিসহ পাশের ইটের সোলিংয়ের রাস্তাটি দখল করেন। দখলের পর ইট, কাটাতার ও নেট দিয়ে রাস্তার চারপাশসহ মুখ ঘিরে রাখেন। ফলে শুক্রবার থেকে পাশের পাঁচটি পরিবারের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে পড়ে। রাস্তা ঘিরে রাখায় ওই পরিবারসমুহের প্রায় শতাধীক লোকজন বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। তবে বরাবরের ন্যয় ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, তার ভাইয়ের ক্রয়কৃত জমি (রাস্তাসহ) তিনি দখল করেছেন।

প্রতিবাদে গতকাল বুধবার সকাল ১১ টারদিকে ভূক্তভোগী পরিবারের গৃহবধু বিলকিস খাতুন, শায়লা খাতুন, সুমনা খাতুনসহ অন্য মহিলারা ঝাড়– হাতে নিয়ে রোহিতা বাজারে ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল বের করেন। এ সময় আশপাশের আরো শতাধীক মহিলারা এসে তাদের মিছিলে যোগ দেন। পরে মিছিল সহকারে বিক্ষুব্ধরা বাজারের পাশে ইউনিয়ন পরিষদ ঘেরাও করতে যান। খবরর পেয়ে খেদাপাড়া ফাড়ির পুলিশ এসে তাদেরকে নিবৃত করেন। এক পর্যায়ে রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন হোসেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সভাপতি মেহের আলীর নেতৃত্বে এলাকাবাসী ভূক্তভোগীদের সাথে নিয়ে গিয়ে ঘিরে রাখা রাস্তাটি অবমুক্ত করেন। যুবলীগ সভাপতি লিটন হোসেন জানান, প্রায় ৬০ বছর ধরে ওই এলাকার বাসিন্দারা যে রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিল। সেই রাস্তাটি ইউপি চেয়ারম্যান দখল না করলেও পারতেন। খেদাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সোমেন বিশ্বাস জানান, রিরোধপূর্ন রাস্তাটি অবমুক্ত করায় এলাকাবাসীর যাতায়াত করতে আর কোন সমস্যা নেই। তবে মনিরামপুর থানার অফিসার ইনাচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে নির্দেশনায় রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধ সমাধান করতে আগামি শুক্রবার দুই পক্ষকে নিয়ে বসাবসি করা হবে।

উল্লেখ্য জমিদাতা প্রয়াত মাসুদুর রহমানের বড়ভাই সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান জানান, হাফিজ উদ্দিনের ভাইয়ের রেজিষ্ট্রিকৃত জমির দলিলের নকশায় উল্লেখ রয়েছে প্রস্থ ৩২ ফুট এবং দৈর্ঘ্য ১২৭ ফুট। কিন্তু প্রস্থ ৩২ ফুটের পরিবর্তে ৫৪ ফুট এবং দৈর্ঘ্য ১২৭ ফুটের পরিবর্তে ৮০ ফুট(রাস্তাসহ) দখল করায় এ সমস্যা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit