শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

কেইনকে নিয়ে বায়ার্ন-পিএসজির লড়াই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিল পিএসজি। এবার যেন হারের দাগ মুছতে চাইছে অন্যরকম লড়াই জিতে। টটেনহাম তারকা ও ইংলিশ ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইনকে দলে নিতে চায় জার্মান ক্লাবটি। এজন্য হটস্পারদের সঙ্গে দর কষাকষিও চালাচ্ছে তারা। তবে সেখানে এসে এবার সামিল হয়েছে পিএসজিও। লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা তাকে দলে নিয়ে বাড়াতে চায় আক্রমণভাগের শক্তি।

আগামী সপ্তাহে ৩০তম জন্মদিন পালন করতে যাওয়া কেইনের সঙ্গে অবশ্য এখনো টটেনহামের এক বছরের চুক্তি বাকি আছে। টটেনহাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি অবশ্য কেইনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। যেখানে তার লক্ষ্য কেইনকে আরও তিন মৌসুমের জন্য ধরে রাখা। কেইনকে রাখার জন্য বেতনের অঙ্কও দ্বিগুণ করার কথা শোনা যাচ্ছে।

টটেনহামের প্রধান লেভির কোনো অবস্থাতেই কেইনকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়ার ইচ্ছা নেই। আর শেষ পর্যন্ত যদি চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব না হয়, তাহলে প্রিমিয়ার লিগের বাইরের কোনো ক্লাবে ১০ কোটি পাউন্ডে কেইনকে ছাড়তে চান লেভি। এদিকে বায়ার্ন এরই মধ্যে কেইনের জন্য দুবার প্রস্তাব দিয়েছে টটেনহামকে। কিন্তু দুটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে স্পাররা।

ক্লাবের এক সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে জানিয়েছে, কেইনের সঙ্গে ব্যক্তিগত শর্তে ঐকমত্যে পৌঁছেছে বায়ার্ন। আর কেইন নিজেও নাকি জার্মানিতে যাওয়ার জন্য প্রস্তুত। তবে পিএসজির বিশ্বাস, তারা কেইনের জন্য বায়ার্নের চেয়ে ভালো প্রস্তাব দিতে পারবে। ধারণা করা হচ্ছে, কেইনের ব্যাপারে এ মাসের শুরুতে লেভির সঙ্গে আলাপ করেছেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি।

কেইনের সঙ্গে বোর্ড সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে ও প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেনের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে হোয়েনেস বলেছেন, ‘এখন পর্যন্ত ঘটনা যা দাঁড়িয়েছে, তা হলো সব ধরনের আলাপে হ্যারি (কেইন) নিজের সিদ্ধান্তের ব্যাপারে পরিষ্কার বার্তা দিয়েছে। বিষয়টা যদি এমনটাই থাকে, তাহলে আমরা তাকে পাব। আর টটেনহামকেও তাকে ছাড়তে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit