বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

মাটিরাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২০২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সিয়াম  মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিয়াম মেঝো।

মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, বিকালের দিকে শিশুটির মা-বাবা লায়েক জমাদারের পুকুরের পাশের জমিতে ধান রোপন করছিল। এসময় সে জমির পাশেই বসে ছিল। কাজ শেষে বাড়ি ফেরার সময় সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে শিশুপুত্র সিয়ামকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। 

পরে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/রাত ৮:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit