মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

বাড়িসহ ৬ দোকান আগুনে পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান ও দোকানের সাথে তিনটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুইকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে আলোরুপা মোড় এলাকার একটি মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আবহাওয়া খারাপ থাকায় রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের আলোরুপা মোড় মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। পরে রাত ১১টার দিকে ওই মার্কেটের একটি মটরসাইকেল পার্টস এর দোকানে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আশপাশের দোকান ও দোকানের পিছনে কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে লালমনিরহাট ও আদিতমারী উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মটরসাইকেল পার্টস এর লালমনি জেনারল স্টোরের মালিক রুহুল আমিন বাদল জানান, চোখের সামনেই মুহূর্তের মধ্যে আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে। আগুনে তার প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এছাড়াও দোকানের পিছনেই তার বাড়ি ছিল। সেখানেও আগুন ছড়িয়ে বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেছে।

স্টার গ্যালারী ফার্নিচার দোকানের মালিক জানান, তার দোকানে কিছু দামী ফার্নিচার ও কিছু নগদ টাকা ছিল। আকশ্মিক আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আগুনে পুড়ে তার দোকানের প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর্ট স্কোপ দোকানের মালিক সাইদুল ইসলাম জানান, কিছু মেশিনারিজ জিনিস সহ প্রায় ৪০ লক্ষ টাকা মালামাল পুড়ে গেছে। দোকানের পিছনে তার বাড়িতেও আগুন লেগে সব পুড়ে গেছে।

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করেছি। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনি কিছু বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে এ ব্যাপারে জানা যাবে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে তিনি জানান।

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit