সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দুধ ও নতুন পোশাক নিয়ে শিশু উমাইয়ার পাশে

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৪৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার দুধ ও নতুন পোশাক নিয়ে উমাইয়া নামে এক শিশু বাড়ীতে উপস্থিত হন। বুধবার (১২ জুলাই) বিকালে উপজেলার হাকিমপুর ইউনিয়ন যাত্রারপুর গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবারের নিবেদিত প্রাণ মানবতার ফেরীওয়ালারা বিনামূল্যে শিশুটির বাড়ীতে এ নতুন পোশাক ও খাদ্য গুঁড়ো দুধ পৌছিয়ে দেন।

জানা যায়, উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রারপুর গ্রামের দিনমুজুর ফারাহাদ হাসানের স্ত্রী মায়া খাতুনের কোল আলো করে এক মাস আগে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। এরপর পারিবারিক কলোহের কারণে তার স্ত্রী মায়া ১ মাস বয়সের শিশু কন্যা উমাইয়াকে রেখে বাপের বাড়ি চলে যান। অসহায় ফারাহাদ হাসান পড়েন মহা বিপদে। তিনি পেশায় একজন দিনমজুর। তার দৈনিক রোজগারের টাকায় কোনো রকম সংসার চলছিল, খুব কষ্টে জীবনযাপন করেন তিনি।

তাই তার ১ মাসের শিশুটি মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়াই, দুধ কিনে খাওয়াইতে হিমশিম খাচ্ছিলেন। এ খবর পেয়ে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারা ১ মাস বয়সের শিশুর জন্য নতুন পোশাক এবং পাঁচ হাজার টাকার দুধ কিনে বাড়ীতে পৌঁছিয়ে দেন। শিশুর জন্য নতুন পোশাক ও দুধ দেওয়ার সময় সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit