বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মাটিরাঙ্গায় ডেঙ্গু রোগ বিষয়ক জন সচেতনতামূলক প্রচারনা সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সারাদেশের ন্যায় পাহাড়ী জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গায়ও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু ভাইরাসের  প্রাদুর্ভাবে  ডেঙ্গু রোগী। ইতিমধ্যে ডেঙ্গুর হটস্পটে পরিনত হয়েছে  মাটিরাঙ্গা পৌরসভা। গেল একমাসে এখানে কমপক্ষে ২২জন ডেঙ্গু রোগী চিহ্নিত হয়েছে। বুধবার (১২ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু রোগ বিষয়ক জনসচেতনতা মূলক প্রচারণা সভা  অনুষ্ঠিত হয়।
  
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: এমরান হোসেন প্রমুখ।  

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম বলেন,মাটিরাঙ্গা হাসপাতালেই ময়লা-আবর্জনায় মশা বংশ বিস্তার করছে সেদিকে হাসপাতাল ঘরে ও আশেপাশের যেকোনো পাত্রে, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি বা নারিকেলের মালা ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম বলেন, ডেঙ্গুর লক্ষন দেখা দিলে জরুরী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সকলকে অবশ্যই মশারি ব্যাবহার করার পরামর্শ দেন তিনি।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক বলেন, পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার আহবান জানান তিনি।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে হবে। 

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit