শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

মেক্সিকোতে বাজারে হামলা-আগুন, নিহত ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি বাজারে হামলায় ৯ জন নিহত হয়েছেন। একদল মুখোশধারী দেশটির মধ্যাঞ্চলীয় তলুকা শহরের একটি প্রধান বাজারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

এক বিবৃতিতে মেক্সিকোর স্টেট প্রসিকিউটর জানায়, একদল মুখোশধারী মধ্য মেক্সিকান শহর তলুকার একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। ব্যবসায়িক দ্বন্দ্বের সাথে হামলার সংশ্লিষ্টতা থাকতে পারে। মৃতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম বলে মনে হচ্ছে, কিন্তু তাদের শনাক্ত করা এখনও সম্পন্ন হয়নি।

তলুকার মেয়র রেমুন্ডো মার্টিনেজ গণমাধ্যমকে বলেন, মার্কেটে ব্যবসায়ী ও ওই স্থানটির মালিকদের মধ্যে বিরোধের জেরে সম্ভবত আগুন লেগেছে।

আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার হওয়া এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি এবং হামলায় জড়িত সন্দেহভাজনদের নামও জানানো হয়নি। তলুকার এই বাজারটি সমগ্র মেক্সিকোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রতিদিন এ বাজারটিতে ২৫ হাজার ক্রেতা আসে।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit