শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

আজ আসছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব দেশটির একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকায় আসছে। প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

 জানা গেছে, আজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে চার দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন তারা। এর আগে গত শনিবার দিল্লি পৌঁছে প্রতিনিধিদলটি। এতে নেতৃত্ব দিচ্ছেন উজরা জেয়া।

এদিকে মার্কিন প্রতিনিধিদলটি ওয়াশিংটন থেকে দিল্লি ও ঢাকা সফরের জন্য যাত্রা করার সঙ্গে সঙ্গে ভারত ও বাংলাদেশে তাদের সফরের আলোচ্য বিষয় প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা সফর করবে মার্কিন প্রতিনিধিদলটি। উজরা জেয়া ও ডোনাল্ড লু’র ঢাকা সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পর বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ভারত সফরে উজরা জেয়ার আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়। অপরদিকে বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানবপাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit