বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু

“তিস্তায় নৌকা ডুবি”অতিরিক্ত যাত্রী ও শিশু মাঝি নৌকাডুবির কারণ, তদন্ত কমিটি গঠন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিনকে প্রধান করে এক সদস‌্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল‌্যাহ। তিন দিনের মধ‌্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিতে নিদের্শ দেয়াও হয়েছে। ওই তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনি ব‌্যবস্থা নেয়া হবে। এ দিকে নিখোঁজ তিনজনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১০ জুলাই) দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- শফিকুল ইসলাম (৫০) ও ফজলুর রহমান (৫৫)। নিখোঁজ ব্যাক্তি হলেন, আহেদুল ইসলাম (৪০)। তারা তিনজনই দিনমজুর।

প্রত‌্যক্ষদর্শীদের অভিযোগ, ঘাট ইজারাদারের অবহেলা, ডিঙ্গি নৌকা, অতিরিক্ত যাত্রী ও শিশু মাঝি নৌকাডুবির মূল কারণ। তারা এ ঘটনায় ইজারাদার ও মাঝিকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল‌্যাহ ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তদন্ত করে ইজারাদারের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, রোববার সকালে ১৮ থেকে ২০ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করে। পরে মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকেই সাতরিয়ে পাড়ে উঠলেও তিনজন ডুবে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন বলেন, দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। ডুবুরি দল বাকি এক জনকে উদ্ধারের চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল‌্যাহ বলেন, এ ঘটনায় ঘাট ইজারাদারের কোনো অবহেলা আছে কি না তা তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনী ব‌্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit