শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

চেচনিয়ায় রুশ সাংবাদিকের ওপর হামলা, নিন্দা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চেচনিয়ার রাশিয়ান অঞ্চলে মুখোশধারীদের হামলার শিকার হয়েছেন প্রখ্যাত রুশ সাংবাদিক ইয়েলেনা মিলাশিনা ও তার সঙ্গে থাকা আইনজীবী। হামলায় মিলাশিনার আঙুল ভেঙে গেছে এবং তার সঙ্গে থাকা আইনজীবীও মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে সাংবাদিক অধিকার গোষ্ঠী জানায়, মঙ্গলবার রাশিয়ার নোভায়া গেজেটা পত্রিকার সুপরিচিত সাংবাদিক ইয়েলেনা মিলাশিনা স্থানীয় বিমানবন্দর থেকে আলেকজান্ডার নেমভ নামে একজন আইনজীবীর সঙ্গে চেচেনের রাজধানী গ্রোজনিতে যাচ্ছিলেন।

সেই সময় চেচনিয়ার রাশিয়ান অঞ্চলে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি তাদের গাড়ি থামিয়ে হামলা চালায়। হামলায় তারা দুজনই গুরুতর আহত হন।

রাশিয়ায় আদালতের শুনানিতে অংশ নিতে যাচ্ছিলেন তারা। বর্তমানে তারা গ্রোজনির হাসপাতালে চিকিৎসাধীন।

টেলিগ্রামে এক বিবৃতিতে মানবাধিকার গ্রুপ মেমোরিয়াল জানায়, হামলাকারীরা মিলাশিনার চুল ফেলে দেয়, তার বেশ কয়েকটি আঙুল ভেঙে দেয় এবং তার মুখ ও মাথায় রঙ মাখিয়ে দেয়। এ হামলায় বেশ কয়েকবার জ্ঞান হারান মিলাশিনা।

গত বছর নোবেলে শান্তি বিজয়ী দিমিত্রি মুরাতোভের নেতৃত্বে নোভায়া গেজেটার মিডিয়া লাইসেন্স কেড়ে নেয় এক রাশিয়ান আদালত। তখন রাশিয়ার আদালতের এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেছিলেন মুরাতোভ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit