শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার (৩০ জুন) সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষী বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। এ অনুমোদনের মধ্যদিয়ে আগামী ছয় মাসে ১৬০০ বাংলাদেশিসহ প্রায় ১৭ হাজার ‘নীল হেলমেট’ দেশ ছাড়বে।

ইউএন নিউজ ওয়েবসাইট অনুসারে, মালিতে দশক-পুরোনো জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন শনিবার ( ১ জুলাই) থেকে তার উপস্থিতি প্রত্যাহার শুরু করবে। যা ২০২৪ সালের ১ জানুয়ারি সম্পূর্ণভাবে শেষ হবে।

এর আগে, মালির সরকার পশ্চিম আফ্রিকার দেশ থেকে অনতিবিলম্বে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছিল। এ শান্তিরক্ষা মিশনে ১৬৩৬ বাংলাদেশি সেনাসহ ১৭০০০ সৈন্য মোতায়েন ছিল।

গত ১৭ জুন এজেন্স ফ্রান্স-প্রেসে (এএফপি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলাই দিওপ মালিতে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ মিশনের তীব্র নিন্দা করেছেন। শান্তিরক্ষার এ মিশনটি মিনুসমা নামেও পরিচিত।

জাতিসংঘের তথ্যানুসারে, শান্তিরক্ষার এ মিশনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী দেশ। এতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য ১৩৪৮ জন, পুলিশের ২৪০ জন ও ৪৮ জন অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

মালিতে ২০১৩ সালে জিহাদি দখল প্রতিরোধে জাতিসংঘের মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮ বাংলাদেশি কর্মী মারা গেছেন।

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit