শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনা গেলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : হজের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এখন মদিনায় অবস্থান করছেন। শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৯টায় তিনি ও তার পরিবারের সদস্যরা মদিনায় পৌঁছান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হজ পালনের উদ্দেশে দশ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরবে যান ২৩ জুন।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এর আগে রাষ্ট্র প্রধান তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ২৪ জুন রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালন করেন। ২৬ জুন (৮ জিলহজ্জ) সোমবার রাষ্ট্রীয় প্রটোকলে মিনায় যান।

তিনি ২৭ জুন (৯ জিলহজ্জ) আরাফাতের ময়দানে যান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অন্যান্য হাজীদের ন্যায় পবিত্র হজ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে পুরো দিন কাটান। তিনি সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে আরাফাত ত্যাগ করেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

রীতি অনুযায়ী সকল হজযাত্রীরা সেখানে খোলা আকাশের নীচে রাত কাটান। ফজরের নামাজ আদায় করে বুধবার ১০ জিলহজ্জ আবার মিনায় ফিরে যান। রাষ্ট্রপতি সেখানে জামারাত আল-আকাবায় শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং মক্কায় তাওয়াফ আল-ইফাদাহ ও সাঈ সম্পন্ন করেন।

রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতি ও সফর সঙ্গীদের বহনকারী বিমানটি আগামী ৩ জুলাই ঢাকায় অবতরণ করবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit