শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

চৌগাছায় বিদ্যুৎ পৃষ্ট কলেজ শিক্ষক ও স্কুল ছাত্রের মৃত্য

এম.এ. রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩৮২ Time View

এম.এ. রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিদ্যুৎ পৃষ্ট রেজাউল ইসলাম (৪০) নামে এক কলেজ শিক্ষক ও রিয়াদ হাসান (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার ৩০ জুন পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। সকালে উপজলার পাতিবিলা গ্রামে বিদ্যুৎ ¯পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু হয়। নিহত রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডাঃ সাইফুল ইসলাম (কাটগড়া) ডিগ্রী কলেজের প্রভাষক।

এদিন বিকেলে উপজলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামে বিদ্যুৎ ¯পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু হয় এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। নিহত কলেজ শিক্ষকের স্ত্রী সালেহা খাতুন জানান, আমার স্বামী শুক্রবার সকালে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাশে (দেওয়ান ভাটা) এলাকায় নিজেদের গাছের বাগান পরিষ্কার করতে যায়। এ সময় বাগানের ভিতর দিয়ে অবৈধ ভাবে মাটির নীচ দিয়ে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তারে ¯পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে এক প্রতিবেশী আমার স্বামীর মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দেয়। এ সময় স্থানীয় লোকজন ছুটে যায়। স্থানীয়রা চৌগাছা থানা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর প্রেরণ করেন। এদিকে ঐ কলেজ শিক্ষকের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। সংসার জীবনে তার ২টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। নিহত স্কুল ছাত্রের চাচা শহিদুল ইসলাম বলেন, রিয়াদ হাসান বিকেলে তার পড়ার ঘরে বিদ্যুতের একটি বোডে কাজ করছিলো।

এ সময় সে বিদ্যৎ ¯পৃষ্টে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক চন্দনা পাল বলেন হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। এ রির্পোট লেখা (৬.৫০মিঃ) পর্যন্ত সন্ধ্যা স্কুল ছাত্রে মরাদেহ চৌগাছা হাসপাতালের মর্গে ছিলো। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা নিহত কলেজ শিক্ষকের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর প্রেরণ করেছি।

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit