শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

দিন শেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়: মিথিলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই চারিদিকে গুঞ্জন। সৃজিত-মিথিলার সম্পর্কে ভাঙন! নানা মুনির নানা মতের মাঝে এবার সুইৎজারল্যান্ড সফরের পর মুখ খুললেন অভিনেত্রী। রাফিয়াত রশিদ মিথিলর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের, এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ে কিছুদিন আগে। চারিদিকে চলছে নানা কানাঘুষো। বেশ অনেকদিন দেশে না থাকায় এ বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি দেশে ফিরেছেন মিথিলা। ফিরে এ বিষয়ে কথা গণমাধ্যমে। মিথিলা জানিয়েছেন, এটা মিথ্যা খবর। একইসঙ্গে তিনি জানান, এই সব খবরকে তিনি পাত্তাই দেন না। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভাতে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি করছেন মিথিলা। তাই মাঝে মধ্যে দেশটিতে যেতে হয় অভিনেত্রীকে। চলতি মাসের প্রথম দিকে মেয়ে আইরাকে নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি।

মিথিলা জানান, এই খবর পুরোপুরি ভুল। মিথিলার কথায়, ‘একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, সেটা ভাবতেই অবাক লাগে। কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলি নিয়ে কিছু লেখাও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া কথা লিখে দিচ্ছে। তবে এইসব নিয়ে আমি একদমই মাথায় ঘামাই না। দিনের শেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।’

তিনি আরও বলেন,‘এই ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়। তারকারা এইসব গসিপ নিয়ে মাথায় ঘামায় না। তার কথায়, ‘আমার সংসার, পরিবার, চাকরি, অভিনয় এইসব নিয়েই আমার দিনরাত্রি। অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit