শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

সৃজিতের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ডিভোর্স হতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার, এমন গুঞ্জন ওঠেছিল। শুরুতে এ বিষয়ে মিথিলা কোনো কথা বলেননি। তবে সম্প্রতি দেশে ফিরে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী।

মিথিলার স্বামী সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে বিস্তারিত কথা না বললেও অভিনেত্রী জানিয়েছেন, এ খবর কেবলই ভুয়া।

মিথিলা বলেন, মানুষ একটা মিথ্যা বিষয় কীভাবে ছড়ায়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করছি, সেসব নিয়ে কখনো সেভাবে লেখা হয় না, ছড়ানোও হয় না। এই অনলাইনের সময়ে যে যেভাবে পারছে, সেভাবে মনগড়া লিখছে। তবে এসব নিয়ে মোটেও মাথা ঘামাই না আমি। কারণ দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।

এর আগে ২৬ মে ভারতীয় এক সংবাদমাধ্যম সংবাদ করে, আর দুমাস। তার পরই টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের ঘর ছাড়বেন স্ত্রী। এমন শিরোনামে সংবাদ প্রকাশের পরই গুঞ্জন উঠে বিচ্ছেদ হতে যাচ্ছে সৃজিত ও মিথিলার। যদিও সেই সংবাদে এই তারকার কারও নাম উল্লেখ ছিল না। কিন্তু নেটিজেনরা গুঞ্জন ছড়াতেই থাকেন।

এই সংবাদ প্রসঙ্গে মিথিলা বলেন, সেখানে (পশ্চিমবঙ্গ) একটি অনলাইন নিউজ পোর্টালে একটি গসিপ স্টোরি হয়েছিল। ওই নিউজে কারও নাম উল্লেখ ছিল না। কিন্তু সংবাদটিকে অন্যসব নিউজ পোর্টাল রং মাখিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে। এর পর তো যে যার মতো ছড়িয়েছে তা।

অভিনেত্রী আরও বলেন, এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয় কলকাতায়। সেখানকার তারকারা এসব গসিপ নিয়ে কখনো মাথা ঘামায় না। কেননা কোনটি সত্য, কোনটি মিথ্যা, তা এখন সবাই বোঝেন।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে একমাত্র মেয়ে আইরাকে নিয়ে সুইজারল্যান্ডে গিয়েছিলেন মিথিলা। তখনই বিয়েবিচ্ছেদের গুঞ্জন রটেছিল। গত রোববার সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি। আর সেখান থেকে ফিরেই এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিথিলা।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit