শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ১০ গান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : প্রতিষ্ঠানটি তাদের এবারের ঈদ আয়োজনে প্রকাশ করছে ১০টি নতুন গান-ভিডিও। তারকা শিল্পীদের পাশাপাশি তাদের এ তালিকায় স্থান পেয়েছেন এই প্রজন্মের শিল্পীরাও। তাদের এই গানের মিছিলে আছে জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার সুরে তারই তনয়া তানি লায়লার নতুন গান ‘কেন হয়ে গেছি পর’। গানটির গীত রচনা করেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন রাজা কাশেফের, আর গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটিতে মডেল হিসেবে দেখা যাবে সাদাফ ও অনন্যা প্রিয়ন্তিকে।

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর গেয়েছেন কিংবদন্তি বাউল সাধক শাহ আবদুল করিমের ‘কেমনে ভুলিবো আমি’ গানটি। সংগীতায়োজন করেছেন আদিব কবির। রাজ বিশ্বাস শংকরের ভিডিও নির্দেশনায় পুরো গানেই দেখা যাবে আঁখি আলমগীরকে। এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী সুমি শবনমের কণ্ঠে আসছে ‘চলো মঙ্গলগ্রহে পলাইয়া যাই’ গানটি। আকরাম হোসেনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন চঞ্চল। কেন, কী কারণে ‘মঙ্গলগ্রহে’ যেতে চান এই শিল্পী, তা জানা যাবে ফারহান আহমেদ রাফাত নির্মিত ভিডিওতে। আলিফ ও প্রণমীর পাশাপাশি ভিডিওতে থাকছেন সুমী শবনমও। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান ও বিল্লাল।

গামছা পলাশ ও সালমার কণ্ঠে থাকছে ‘রাধা তোমার হাসিতে’। রাসেল কবীরের গীতিকবিতায় সুর দিয়েছেন গামছা পলাশ। সংগীতায়োজন করেছেন তরিক। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডিওতে অংশ নিয়েছেন পলাশ ও সালমা। বেয়াই-বেয়াইনের খুনসুটির গল্প শোনাতে আসছেন অঙ্কন ও গামছা পলাশ। তাদের এই গানের শিরোনাম ‘বেয়াইন মিস রুপালি’। রাসেল কবীরের গীতিকবিতায় সুর দিয়েছেন গামছা পলাশ। সংগীতায়োজন করেছেন তরিক। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডিওতে অংশ নিয়েছেন আলিফ ও মম। থাকছেন গামছা পলাশ ও অংকন। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান ও বিল্লাল।

শাহনাজ রহমান স্বীকৃতি ও মমিন বিশ্বাসের কণ্ঠে আসছে ‘শিখাইয়া পিরিতি’। রনক রায়হানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। রাহাত বাপ্পীর ভিডিও পরিচালনায় মডেল হয়েছেন রাজ ও সাবরিনা তন্নী। ভিডিওতে থাকছেন স্বীকৃতি ও মমিন। মরমি কবি হাছন রাজা ও বাউল সাধক শাহ আবদুল করিমের দুটি গানের মিক্সড ইডিএম প্রজেক্ট ‘বসন্ত বাতাসে এক্স সোনা বন্দে’। এই মিক্সড প্রজেক্টে অংশ নিয়েছেন নয়া দামানখ্যাত তসিবা, সামজ ভাই, আলোচিত র‌্যাপার রিজান ও সিয়াম হাওলাদার। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডিওতে শিল্পীদের পাশাপাশি মডেল হয়েছেন প্রণমী। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান ও বিল্লাল।

কণ্ঠশিল্পী লুনা খানের কণ্ঠে প্রকাশিত হবে ‘বুঝল না সে আমার মন’ শিরোনামের গান-ভিডিও। ওমর ফারুকের গীতিকবিতায় সুর দিয়েছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন তরিক। বৈঠকখানা প্রডাকশনের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নির্জন আজাদ ও নাইরুস সিফাত। আছে লুনা খানের উপস্থিতিও। গানটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন নির্মাতা মাহিন আওলাদ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, ২৫ জুন থেকে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ শুরু হবে ঈদের গান। চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ-এ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit