শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আমেরিকায় মডেল হলেন সুনামগঞ্জের অহী!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন আল আমিন অহী। ২০১৩ সালে দেশের বাইরে পড়াশোনার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০২১ সালে নিউ জার্সির একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এরপরই একটি আইটি প্রতিষ্ঠানে নিজের ক্যারিয়ার শুরু করেন। তবে তথাকথিত পেশায় নিজেকে জড়ালেও নিজের স্বপ্নের কথা কথা ভুলতে পারেননি অহী। মডেল হওয়া ছিল তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই এ বিষয়ে কিছু পড়াশোনা শেষ করেন তিনি।

এরপরই আগ্রহী মডেল হতে আবেদন করেন বিজ্ঞাপনী সংস্থা অল কাস্টিংয়ে। সম্প্রতি নিউইয়র্কের সেই প্রতিষ্ঠানটি তাদের একজন পুরুষ মডেল হিসেবে অহীকে নির্বাচন করে। আর এভাবেই আন্তর্জাতিক মডেল হওয়ার স্বপ্ন পূরণ করেছেন বাংলাদেশি এ তরুণ।

অহীর এ সাফল্যে দেশের নাম যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি গর্ববোধ করছে অহীর স্বজন ও এলাকাবাসী। স্বপ্নকে সত্যি করার দৌড়ে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিজ্ঞাপনী সংস্থার আলোতে ঝলমলে ডিজিটাল বিলবোর্ডে এখন শোভা পাচ্ছে অহীর বিভিন্ন ছবি। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit