শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

বান্দরবানে অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন. পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বান্দরবান সদরের সাড়ে পাঁচ হাজার অস্বচ্ছল পরিবারের  মাঝে ৫৫ মে.টন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।শুত্রুবার (২৩ জুন ২০২৩ইং) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভিজিএফ-এর চাল বিতরণ করেন। বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের ৮ শত ২০ অস্বচ্ছল পরিবার এবং বান্দরবান সদর পৌরসভার ০৯টি ওয়ার্ডর ৪ হাজার ৬শত ২১ অস্বচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ করেন। ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি অস্বচ্ছল পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের কল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের কোনো মানুষকে গৃহহীন রাখবেন না। তিনি ভূমিহীন ও গৃহহীনের জন্য জায়গাসহ ঘর নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন করা অব্যাহত রেখেছেন।

 এছাড়া ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, দেশের যে কোনো উৎসব ও ঈদ উপলক্ষ্যে গরীব, অসহায় মানুষের পাশে গিয়ে সরকারের প্রতিনিধিরা বিভিন্ন সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যাণে বিশ্বাসী। মন্ত্রী দেশপ্রেমিক সকলকে দেশের কল্যাণে আওয়ামী লীগ সরকারকে সমর্থন জানানোর আহ্বান জানান। তিনি অস্বচ্ছল মানুষের জন্য দেওয়া সরকারের সকল প্রকার সুযোগ সুবিধাগুলো ন্যায্যতা অনুযাযী সংশ্লিষ্টদের সঠিকভাবে বুঝিয়ে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দেন।

এসময় বানদরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা,বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাস শেখর বান্দরবান  সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, , কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৩,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit