শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ঈদে শাকিবের মুখোমুখি অপু-বুবলী!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান মানেই আলোচনা-সমালোচনা। কখনো সিনেমার খবরে আবার কখনো ব্যক্তিজীবনে আলোচনায় এই নায়ক। 

তবে বেশ কয়েকবছর ধরেই ঢালিউড ‘ভাইজান’ সিনেমার খবরে সেভাবে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবনের আলোচনায় বেশ সরব। তবে সেসব আলোচনা পাশ কাটিয়ে সিনেমার খবরে সরব তিনি।  

শুধু তাই নয়, নতুন খবর হচ্ছে- এবার আসছে ঈদে দুই নায়িকার মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব খান। সেটা সিনেমার কোনো চিত্রনাট্যে নয়, আবার বাস্তব জীবনেও নয়। প্রেক্ষাগৃহে অপু-বুবলীর মুখোমুখি হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।  

আসছে ঈদে আলাদা দুই সিনেমা নিয়ে শাকিবের মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী। ঈদে অভিনেতার ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির কথা রয়েছে। ইতোমধ্যেই সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ সিনেমা ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের নায়িক কলকাতার ইধিকা পাল। মঙ্গলবার (২০ জুন) শাকিবের ‘প্রিয়তমা’র লুক প্রকাশ করা হয়। যা দেখে রীতিমতো বিস্মিত সিনেপ্রেমী দর্শকরা। প্রশংসায় ভাসছে শাকিবের লুক।  

‘প্রিয়তমা’ যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরো অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

অন্যদিকে, নিজের প্রথম প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে হাজির হবেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ইতোমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সিনেমাটিতে অপুর নায়ক সাইমন সাদিক। মূলত তাঁত শিল্পীদের জীবন সংগ্রাম এ সিনেমার উপজীব্য। দুই তাঁতশিল্পীর প্রেমের গল্প বোনা হয়েছে এই সিনেমায়।

এদিকে, প্রথমবারের মতো নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী। ‘প্রহেলিকা’ নামের সিনেমাটিও ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। এতে বুবলীকে দেখা যাবে অর্পা চরিত্রে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit