শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

গোলাপী শাড়ি পরনে আলিয়া, সঙ্গে রণবীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : ‘রকি অর রানি কি প্রেম কাহানির’ টিজার মঙ্গলবার মুক্তি পায়।  সিনেমাটিতে রয়েছে পুরনো ফ্লেভার। সিনেমার কয়েক সেকেন্ডের ভিডিওতে শাহরুখ-কাজলের নস্ট্যালজিয়ায় ভেসে যেতে বাধ্য দর্শক।

সেই ব্যাকগ্রাউন্ড, রোম্যান্টিক মিউজিকের মিশেলে প্রেম-ভালোবাসা-রোম্যান্সে ভরপুর নব্বই দশকের নস্ট্যালজিয়া ফিরছে রকি অউর রানির হাত ধরে। আগামী ২৮ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে করণ জোহর পরিচালিত এই বহু প্রতিক্ষীত ছবি।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই নিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন বড় পর্দায়। টিজারে যা বোঝা গেল, তাতে গোটা ছবিতে সম্পর্কের নানা রং ও দিক ফুটে উঠবে। সিনেমাটিতে বাঙালি তরুণীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

এক মিনিটের টিজারটিতে দেখা মেলে একটি জমকালো সেট-আপে বলিউডের এক ঝাঁক তারকার। কখনো দেখা যায় তুষার-ঢাকা পাহাড়ের সামনে গোলাপী শাড়ি পরনে আলিয়া আর তার সঙ্গে রণবীর। আবার কখনো দেখা যায় ট্রেডিশনাল লুকে দুইজন তাদের পেছনে এক ঝাঁক নৃত্যশিল্পী। দুজনের রোমান্স এবং মারামারি, আবার পরিবারের সঙ্গে সব ধরনের উৎসব উদযাপন এবং একটি বিবাহের অনেক দৃশ্যও দেখা গেছে। সেখানে দেখা যায় আলিয়া কনের মতো সেজে হেঁটে আসছেন। এরপর যা ছিল তা হল ছবির বাকি প্রধান চরিত্রগুলির ঝলক – জয়া বচ্চন, ধর্মেন্দ্র ও শাবানা আজমি। টিজারেই বোঝা যায় অ্যাকশন ঘরানার রোমান্টিক এক গল্পই বলতে চেয়েছেন করণ।

বরাবরই ভালোবাসা ও পরিবারের গল্প বলতে ভালোবাসেন করণ। টিজার দেখার পর থেকেই দর্শকরা সিনেমাটির সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর তুলনা টানতে শুরু করে দিয়েছেন। তবে করণ জোহর নিজে কোনো রকম তুলনায় যেতে রাজি নন।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৩,/সকাল ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit