শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্কের জবাবে যা বললেন তামান্না

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া কিছুদিন আগেই নিজের গোপন প্রেমের কথা সবাইকে জানিয়ে খবরের শিরোনামে ছিলেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা শেষ না হতেই এবার ওয়েব ফিল্মে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে জড়ালেন। যার জবাবও দিয়েছেন তামান্না।

গত ১৫ জুন মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘জি করদা’। এতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তাকে। একটি দৃশ্যে রীতিমতো টপলেস হয়ে পর্দায় ধরা দিয়েছেন এই লাস্যময়ী। যদিও এর আগে অভিনেত্রীর ক্যারিয়ারে কখনও এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি তামান্না। এ নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, এই মানুষদের গল্প বলার জন্য দৃশ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দৃশ্যগুলো সুড়সুড়ি দিয়ে থাকে। বিশেষ করে আপনি যখন গল্পে একটি সম্পর্ক দেখাবেন, সে জায়গা থেকে এটি গুরুত্বপূর্ণ। কারণ, এটি সত্য। মানুষ এটি পছন্দ করুক আর না করুক, এটি এভাবেই হয়।

এদিকে প্রিয় তারকার হঠাৎ এমন রূপে দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা। বলা চলে বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি তারা। এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। এমনকি অনেকেই অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্য করছেন। রোমান্টিক ঘরানার ‘জি করদা’ ওয়েব সিরিজে তামান্নার বিপরীতে অভিনয় করেছেন সোহেল নায়ার। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন অরুনিমা শর্মা।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit