বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

চৌগাছায় মাসব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ক্যাম্প

এম.এ.রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২২ Time View

এম.এ.রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মাসব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২০ জুন বেলা ১০টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ ক্যাম্পের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চৌগাছা উপজেলা শাখার সভাপতি সভাপতি ও প্রেসক্লাব চৌগাছার সাধারন স¤পাদক জিয়াউর রহমান রিন্টু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, আবু সাইদ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ স¤পাদক রোকনুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit