শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভারতে ‘আদিপুরুষ’ ব্যান করার আহ্বান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : এরই মধ্যে ‘আদিপুরুষ’ সিনেমাটি জনগণ ও চলচ্চিত্র দর্শকদের ক্রোধের সম্মুখীন হয়েছে। সংলাপ থেকে ভিএফএক্স, সবকিছুই সিনেমা দর্শকদের কাছ থেকে নেগেটিভ রিভিউ পাচ্ছে। চলচ্চিত্রটি এমন সব বিতর্কের সৃষ্টি হওয়ায় ওম রাউতের পরিচালনায় এই ছবির স্ক্রিনিং নিষিদ্ধ করার দাবি করছে নেটিজেনরা।

এদিকে, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেয়ার পর প্রভাস এবং কৃতি স্যানন অভিনীত এই পৌরাণিক মহাকাব্য আরও একটি ধাক্কা খেয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, ‘সিনেমাটির প্রদর্শনী বন্ধ করতে এবং অবিলম্বে প্রেক্ষাগৃহ আর ওটিটি প্ল্যাটফর্মে আদিপুরুষের প্রদর্শনী নিষিদ্ধ করার আদেশ দেয়ার জন্য।’সংগঠনটির সদস্যরা তাদের পাঠানো চিঠিতে এ-ও উল্লেখ করেছেন যে, ছবিটির পরিচালক ওম রাউত, সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লা এবং ছবির প্রযোজকদের বিরুদ্ধেও এফআইআর করা দরকার।

এই চিঠির একটি অংশে বলা হয়েছে, ‘এই সিনেমার চিত্রনাট্য এবং সংলাপ স্পষ্টভাবে ভগবান রাম এবং ভগবান হনুমানের ছবিকে অপমান করছে। আদিপুরুষ সিনেমা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। প্রভু শ্রী রাম ভারতের লোকদের কাছে একজন দেবতাতুল্য। কিন্তু এই মুভিতে ভগবান রাম এবং রাবণকে দেখানো হয়েছে এমনভাবে যেখানে একটি দৃশ্যে তাদের ভিডিও গেমের চরিত্রের মতো দেখায়। এমনকি সংলাপগুলো দেশের এবং সারা বিশ্বের প্রতিটি ভারতীয়কে আঘাত করে।

এরই সূত্র ধরে তারা অভিনেতা প্রভাস, কৃতি স্যানন এবং সাইফ আলি খানের অভিনয় নিয়েও মন্তব্য করেন। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন একটি কলঙ্কজনক সিনেমার অংশ হওয়া তাদের উচিত ছিল না বলে চিঠিতে উল্লেখ করা হয়। আদিপুরুষ শ্রী রাম এবং রামায়ণে সনাতন ধর্মীয়দের বিশ্বাসের সম্পূর্ণ বিপর্যয় বলে তারা দাবি করেন। অন্যদিকে আদিপুরুষকে নিয়ে তুমুল বিতর্কের মধ্যে, একদল লোক বারারসিতে বিক্ষোভ করে এবং ছবিটির পোস্টার ছিঁড়ে ফেলে।

এমনকি হিন্দু মহাসভা এ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে লখনৌ পুলিশের কাছে অভিযোগ করেছে। চলচ্চিত্রের বিরুদ্ধে বিক্ষোভে যোগদান করেছে সমাজবাদী পার্টিও। তারা বলছে, হিন্দু ধর্মাবলম্বীরা ছবির “সস্তা এবং ভাসা ভাসা সংলাপ” এ আঘাত পেয়েছে এবং ছবিটি একটি “এজেন্ডার” অংশ বলেও দাবি তাদের।  

সূত্র: ইন্ডিয়া টুডে

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit