শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বিয়ের পিঁড়িতে করণ দেওল-দৃশা আচার্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেসন্ক : বলিউডে আবারো বাজল বিয়ের সানাই। বিয়ে করলেন দেওল পরিবারের ছেলে, বর্ষীয়ান বলিউড তারকা ধর্মেন্দ্রের নাতি করণ দেওল। পাত্রী করণের দীর্ঘ দিনের প্রেমিকা দৃশা আচার্য। অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন পরিচালক বিমল রায়ের নাতনি দৃশা। মুম্বাইয়ে দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের যাবতীয় অনুষ্ঠান। 

মেহেন্দি থেকে সঙ্গীত, করণ-দৃশার বিয়েতে বাদ পড়েনি কোনো উদ্যাপনই। সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে সেসব অনুষ্ঠানের ছবিও। ১৮ জুন রোববার অবশেষে চারহাত এক হলো। ঘোড়ায় চেপে পাগড়ি বেঁধে সাদা শেরওয়ানিতে সেজে এসেছেন করণ। অভিনেতার বরযাত্রীতে শামিল হন ধর্মেন্দ্র, সানি এবং ববি।

একাধিক গানের তালে নাচও করতে দেখা যায় ত্রয়ীকে। প্রায় ৯০ ছুঁই ছুঁই ধর্মেন্দ্রের এই উৎসাহ দেখে মুগ্ধ অনুরাগীরা।  অন্যদিকে লাল রঙের লেহেঙ্গায় সেজেছেন দৃশা। হাসিমুখে ছাঁদনাতলায় তিনি উপস্থিত হন। দীর্ঘ দিনের প্রেমিকের গলায় মালা দেওয়ার পর নববধূর চোখেমুখে উজ্জ্বল হাসি দেখা গেল।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit