শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

টালি সুপারস্টার দেবের স্পা আন্টি কে?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : পরনে কালো সোয়েটার তার ওপর বাদামি রঙের কোট আর অন্ধকারে হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে গম্ভীর লুকে দেব। সিনেমায় গোয়েন্দা চরিত্রে ধরা দিচ্ছেন তিনি। এদিকে আবার দেব তার অন্য আরেকটি সিনেমা ‘বাঘাযতীন’-এর কাজও শেষ করেছেন। সব মিলিয়ে দেবের ব্যস্ততা এখন তুঙ্গে। তবে শত ব্যস্ততার মাঝেও দেব সময় দিচ্ছেন তার স্পা আন্টিকে।

তারই ছবি এখন দেবের সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তবে কে এই স্পা আন্টি? দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রর দাদার মেয়ে আট বছরের আমাইরা। প্রায়ই দেবের সঙ্গে তার দুষ্টু-মিষ্টি খুনসুটির ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেব। আমাইরাকে স্পা আন্টি বলেই ডাকেন দেব। দেবের মাথা ম্যাসাজ করা থেকে শুরু করে তাদের একসঙ্গে কাটানো সময়গুলো বেশ উপভোগ করেন দেব।

বর্তমানে প্রযোজনায় মন দিয়েছেন দেব। তার প্রযোজনা সংস্থা থেকেই মুক্তির অপেক্ষায় আছে রুক্মিণী মৈত্রর ছবি ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’, ‘বাঘাযতীন’ ও ‘ব্যোমকেশ দুর্গরহস্য’। এদিকে ‘ব্যোমকেশ দুর্গরহস্য’র শুটিং শেষ করা মাত্রই নিজের ফেসবুকে সিনেমার পোস্টারসহ মুক্তির তারিখ জানিয়ে দিয়েছেন দেব। চলতি বছরের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা ‘ব্যোমকেশ দুর্গরহস্য’।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit