শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ঈদে ‘রক্তজবা’ নিয়ে আসছেন তিশা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : রোজার ঈদের মতো কুরবানি ঈদেও বসছে সিনেমার মেলা। এখন পর্যন্ত মুক্তিও আওয়াজে রয়েছে দশটির মতো সিনেমা। এরমধ্যে চারটির মুক্তি নিশ্চিত করেছে নির্মাতা-প্রযোজকরা। প্রেক্ষাগৃহের বাইরে কিছু সিনেমা ঈদে ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাবে। 

সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাম। তার অভিনীত ‘রক্তজবা’ নামে একটি সিনেমা মুক্তি পাবে ঈদে। এটি দেখা যাবে আই স্ক্রিন নামে একটি ওটিটি প্ল্যাটফরমে। সিনেমাটি পরিচালনা করেছেন নেয়ামুল মুক্তা। এতে তিশার সহশিল্পী শরিফুল রাজ। 

নির্মাতা জানিয়েছে, সিনেমাটির গল্প একটি চিঠিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। একদিন আচমকা এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে একটি চিঠি আসে। সেই চিঠির রেশ ধরে তিনি ফিরে যান একযুগ আগের অতীতে। আর এর মাধ্যমে একে একে উন্মোচিত হয় নানা রহস্য। ঘটনার সঙ্গে যুক্ত হয় আরও অনেক চরিত্র। 

এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, গল্পটি বেশ সুন্দর। বেশ টুইস্ট আছে। আশা করি দর্শকরা পছন্দ করবেন। এদিকে তিশাকে কুরবানি ঈদের নাটকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানটি এ অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit