বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

লালমনিরহাটে তিন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৭১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বিভিন্ন মেয়াদে  পলাতক ৩ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১২ জুন) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ। সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট পৌরসভার ওয়ার্লেছ কলোনী এলাকার শাহজাহান আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত রাজু সরকার, শিবরাম এলাকার আফজাল হোসেনের ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাদশা আলমগীর ও তালুক খুটামারা এলাকার আব্দুল বারির ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাবু শিকদার।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে দির্ঘদিন থেকে পলাতক থাকা আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। পলাতক থাকা এসব সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ওই ৩জন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি এরশাদুল আলম।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit