শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ!

নওয়াজের সঙ্গে বিচ্ছেদে আমার নতুন প্রেমের সম্পর্ক নেই: আলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে আইনি বিচ্ছেদের আগেই নতুন প্রেমে জড়িয়েছেন আলিয়া সিদ্দিকী। আর তা নিয়েই আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে আলিয়া। এবার নতুন প্রেম নিয়ে নিজেই মুখ খুললেন তিনি। আলিয়ার দাবি, নওয়াজের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে তার এই নতুন প্রেমের কোনো সম্পর্ক নেই। জানিয়েছেন বছরখানেক আগেই দুবাইয়ের এক পার্টিতে তাদের আলাপ হয়।

সম্প্রতি ই-টাইমসকে আলিয়া সিদ্দিকী বলেন, আমি বিবাহবিচ্ছেদের আবেদন করি দুই বছর আগে, আর নতুন সঙ্গীর সঙ্গে আমার পরিচয় হয় গত এক বছর আগে। তাই আমার বিবাহবিচ্ছেদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, নওয়াজ আর আমি শুধু সন্তানদের স্বার্থে যোগাযোগ রেখে চলেছিলাম। আমি চাই নওয়াজ জীবনে আরও ভালো কিছু করুক। আমরা গত ১৯ বছর ধরে এই সম্পর্কটা নিয়ে লড়াই করছি। এখন আমাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এর আগে আমি আমার নতুন সম্পর্কের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি। কারণ আমি মানসিকভাবে ক্লান্ত ছিলাম।

প্রসঙ্গত, সম্প্রতি নতুন বন্ধুর কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানান আলিয়া সিদ্দিকী। আর তার পরেই বিবাহবিচ্ছেদের আগে তার জীবনের নতুন পুরুষটিকে নিয়ে আলোচনা শুরু হয়। যদিও নতুন সঙ্গীর নাম প্রকাশ্যে আনেননি আলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit