মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা থানায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৯০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার উদ্যেগে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৭ জুন ২০২৩ইং ) সকালের  দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:জাকারিয়া,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা থানা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার  মোহাম্মদ আবু জাফর সালেহ থানা কম্পাউন্টে  একটি ঔষুধি ও একটি ফলজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

মাটিরাঙ্গা থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে আমগাছ, জলপই, আমলকী, কৃষ্ণচূড়া গাছ,  কদবেল গাছ, সোনালু  নিমগাছ,  বকুল গাছের চারা রোপণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা থানা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার   আবু জাফর মোহাম্মদ  সালেহ  বলেন, বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের অতি প্রয়োজন, যা একমাত্র গাছ থেকেই আমরা তা পেয়ে থাকি।  এছাড়াও গাছ বাতাসের অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণের মাধ্যমে পরিবেশকে নির্মল রাখে। সুতরাং সুস্থ্যভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই সুমন নাথ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোং লিমিটেড এর ফিল্ড ম্যানেজার নওরোজ রেজা  সহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit