সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার তথ্য অফিস রামগড়ের আয়োজনে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ জুন ২০২৩ইং) সকাল সাড়ে দশটার দিকে  মানিকছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
স্বাগত বক্তব্য এবং তথ্য অফিসের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন মানিকছড়ি  উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা  কর্মকর্তা রতন খীসা, মানিকছড়ি থানার  অফিসার ইনচার্জ মো: আনচারুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তথ্য অফিসের কার্যক্রম স্মার্ট কৌশলে আরও গতিশীল করার লক্ষ্যে এবং তা তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit