রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানি ১২ নভেম্বর ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসি পরীক্ষার ফলাফলে বেসরকারি কলেজের সাফল্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা ইরানের অবশিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট, হুঁশিয়ারি ট্রাম্পের বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

চুলোর আগুন থেকে সুত্রপাত, নিমিষেই চার পরিবারের সবকিছু পুড়ে ছাই

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৮৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা এলাকায় একই সাথে চার পরিবারের ঘরবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছে আগুনের ভয়াল গ্রাসে নিঃস্ব হওয়া পরিবারের গুলোর সদস্যরা। সোমবার (০৬ মে) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা কবিবাড়ি এলাকার চারটি পরিবারের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে তবে ততক্ষণে সব পুরে ছাই হয়ে যায়।

স্থানীয়বাসিন্দা ও ক্ষতিগ্রস্থ মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হকের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রান্না ঘরের চুলায় সকালের নাস্তা তৈরির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সেই আগুন বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং নিমিষেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরে রক্ষিত নগদ অর্থ, বিয়ের স্বর্ণলংকার এবং আবাদি ধান, বাদাম, তামাক অন্যান্য জিনিষপত্রসহ আনুমানিক প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হকের পরিবারের সদস্যরা জানায় সব পুড়ে যাওয়ায় এখন তারা নিঃস্ব এবং সম্বলহীন। আগুনে ওই পরিবারের প্রয়োজনীয় সকল কাগজপত্র পুড়ে যায় বলে জানায় পরিবারের তারা।

কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং পরিবার গুলোর মাঝে শুকনো খাবারসহ কিছু বস্ত্র দিয়েছি। পরিবার গুলোকে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। বরাদ্দ এলে তাদের দেয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটনা জানতে পেরেছি। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit