শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ!

পরীর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন রাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : রোববার (৪ জুন) রাতে এক ফেসবুক লাইভে গণমাধ্যমকে নায়ক শরীফুল রাজ জানান, ‘আমি ও পরী সেপারেশনে আছি। আর আমি এই বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না।’এর আগে রাজ আরও বলেন, আমরা আলাদা হলেও আমাদের বেবির টেককেয়ার আমরা দুইজনই করবো।

এর আগে ২০২১ সালের ১৭ অক্টোবর এ তারকা দম্পতি গোপনে বিয়ে করেন। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। প্রসঙ্গত, গত ২৯ মে তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে পরী বলেন, ‘রাজ আমার সঙ্গে থাকতে চায় না। আর এ কারণে ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রাজ। এরপর থেকে বাসায়ও ফেরে না আর ফোনও রিসিভ করে না। অথচ ভাইরাল ভিডিওতে আমার নাম জড়িয়েছে সবাই। আমাকে এমন মজার পাত্র বানানোর মানে কী?’এদিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার প্রসঙ্গে রাজ সংবাদমাধ্যমকে জানান, পরী তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।

অন্যদিকে পরীকে মিথ্যাবাদী বলায় সংবাদ মাধ্যমে প্রমাণ তুলে ধরেন পরী। জানান, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রীর সঙ্গে রাজ ২০ মে সবশেষ বাসায় আসে। এরপর ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পরে আর বাসাই ফেরেনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit