বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১১৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তের ভারতীয় অংশে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি গরু চোরাকারবারীর সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।রোববার (৪ মে) ভোরের দিকে পাটগ্রামের কালীরহাট সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।তিনি পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের  মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের পুত্র বলে জানা যায়।সীমান্ত সূত্রে জানা যায়,  রোববার গভীর রাতে ইউসুফ আলীসহ তার সঙ্গীরা গরু পারাপারের জন্য সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন কালিরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব  পিলার-১৩ পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে সরকারপাড়া নামক স্থানে প্রবেশ করে।ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দল তাকে লক্ষ করে গুলি ছুড়লে সেখানেই তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে  বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি – বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক করে মরদেহ নিয়ে আসা হবে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক  বলেন, বিষয়টি শুনেছি। এখনো বিজিবির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোন কিছু জানানো হয়নাই। আমরা খোঁজ রাখছি।বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পরে বিওপি ক্যাম্পে যোগযোগ করা হয়েছে। এছাড়া কেন গুলি করা হয়েছে তা জানতে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক করা হবে।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit