মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

অবৈধভাবে পুকুর খনন, লাখ টাকা জরিমানা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের গোকুন্ডায় অবৈধভাবে পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২ জুন) দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ের কাশিনাথঝাড় এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় পুকুর মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ আরো চারজনের নামে একটি নিয়োমিত মামলা দায়ের হয়।দন্তপ্রাপ্ত রফিকুল ইসলাম ওই ইউনিয়নে বালাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, রফিকুল ইসলাম তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে অন্যের বাড়ির সাথেই অবৈধভাবে পুকুর খনন করছিলেন। সেখানকার মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলেন। এতে পুকুরের পাশে বসবাসকারী পরিবার গুলো বৃষ্টি এলে ভাঙ্গনের হুমকীর মুখে পড়বে। এছাড়া ট্রাকে করে মাটি বহন করায় সরকারী পাকা সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে।

 

এ ব্যাপারে ওই এলাকার লোকজন অভিযোগ করায় সেখানে অভিযান চালিয়ে রফিকুল নামে একজনকে আটক করা হয়। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার একলাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রমে কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এছাড়া মাটি খননের মেশিন (ভেকু) ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।এ সময় পুকুরের মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ চার জনের নামে একটি নিয়োমিত মামলা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/বিকাল ৪:৩৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit