বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১২২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।বৃহস্পতিবার (১ জুন) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার  সিংগীমারী ইউনিয়নের সিংগীমারী বিজিবি ক্যাম্প এলাকার আব্দুস সামাদের পাট ক্ষেতে তার স্ত্রী ছাগল খুঁজতে গিয়ে ওই নারীকে পরে থাকতে দেখতে পায়। পরে ওই নারী পানি খেতে চাইলে পানি খাওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দিলে হাতীবান্ধা থানা পুলিশ পাটক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
পাটক্ষেতের মালিক আব্দুস সামাদ বলেন, আমার স্ত্রী ছাগল খুঁজতে পাটক্ষেতে গিয়ে ওই নারীকে দেখতে পায়। পড়ে ওই নারী পানি খেতে চায়। পানি খাওয়ার কিছুক্ষণ পর সে মারা যায় বিষয়টি আমরা স্থানীয় চেয়ারম্যান কে জানিয়েছি।সিংঙ্গীমারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী জানিয়েছেন ওই নারী মানষিক  ভারসম্যহীন ছিলেন। গত ২/৩ দিন থেকে এ এলাকায় ঘুরাঘুরি করতেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
হাতীবান্ধা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন,খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের কাজ চলছে।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৩/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit