শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
আইজেনকোট না নেতানিয়াহু, শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য শ্রীলংকা ম্যাচের আগে দেশে ফিরছেন হামজা-ফারহান হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ: টাইগার কোচ জবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল॥ নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে নরসিংদীতে একজন আটক জেলা পর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৫০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ মে ২০২৩ইং ) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক  মো:সহিদুজ্জামান। 

এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা  প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন,  জনসাধারণের   সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের ভূমিকার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যার যেখানে পতিত জমি আছে, সেটা চাষের আওতায় এনে উৎপাদন  বাড়াতে হবে। সবাইকে ধুমপান ও তামাক নেয়া থেকে দূরে থাকতে হবে।  বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ অকালে পঙ্গুত্বের শিকার হয়। পৃথিবীতে প্রতিবছর তামাকের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যায়। এরমধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে প্রায় ৯ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit