শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

“সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পুরুস্কার”সার্বিক কর্ম মুল্যায়নে শ্রেষ্ঠ থানা আদিতমারী

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : সততা, শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বে লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদিতমারী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় সার্বিক কর্ম মুল্যায়নে লালমনিরহাট জেলায় ২০২৩ এপ্রিল মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে আদিতমারী থানাকে ঘোষনা করা হয়।

এরই স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (৩০ মে) দুপুরে জেলা পুলিশ হলরুমে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে ২০২৩ সালের এপ্রিল মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে আদিতমারী থানাকে নির্বাচিত করা হয়। পাশাপাশি একই থানার মিজানুর রহমানকে সার্বিক কর্মমুল্যায়নে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়।

পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিচ্ছে আদিতমারী থানা পুলিশ। ডিআইজি রংপুর রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর।

শ্রেষ্ঠ থানা হিসেবে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও শ্রেষ্ঠ এসআই মিজানুর রহমানকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস, (এ-সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আলমগীর রহমান উপস্থিত ছিলেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সকল সহকর্মীদের প্রতি, তিনি কৃতজ্ঞ। যাদের ঐকান্তিক প্রচেস্টা, কর্মতৎপরতা, অনুপ্রেরণা, শক্তি, সাহস ও ভালোবাসার মাধ্যমে আজকের এই অর্জন। যা ভবিষ্যতে আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উদ্দীপক হিসেবে কাজ করবে। আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং আদিতমারী থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারীবাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit