বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

তিনবিঘা করিডোর এক্সপ্রেস বালুর দাবীতে লালমনিরহাটে মানববন্ধন 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : এক যুগেও বাস্তবায়ন হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকাগামী “তিনবিঘা করিডোর এক্সপ্রেস” ট্রেনটি।রোববার (২৮ মে) দুপুরে জেলা রেলওয়ে বিভাগীয় অফিসের সামনে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার ব্যানারে ট্রেনটি দ্রুত চালুর দাবীতে মানববন্ধন সমাবেশ করেছে।ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের সীমান্তবর্তী জেলার রেল যোগাযোগ সমৃদ্ধ করতে “তিন বিঘা এক্সপ্রেস” ট্রেন চালুর আশ্বাস দিয়েছিলেন। এ জেলায় রেলের বিভাগীয় অফিস হলেও এতোদিনে তেমন কার্যক্রম আগায়নি। সীমান্তবর্তী পাটগ্রাম-হাতিবান্ধাসহ বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারত গমনেচ্ছুক যাত্রীদের বাস অথবা অন্যান্য যানবাহনের উপর নির্ভর করতে হয়।বক্তার আরো বলেন, “তিন বিঘা করিডোর এক্সপ্রেস” ট্রেনটি চালু করা হলে একদিকে যেমন জেলাটি আরও সমৃদ্ধ হবে তেমনি স্থলবন্দর হয়ে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা সমিতি ঢাকা-এর সভাপতি শফিউল আলম, সম্পাদক আহসান কামাল চৌধুরী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি দেলোয়ার হোসেন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরীফ আলী প্রমুখ।উল্লেখ্য  ২০১১ সালে পাটগ্রাম উপজেলায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালুর আশ্বাস দেন। কিন্তু সে ঘোষণার ১২বছর পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি তিনবিঘা করিডোর এক্সপ্রেস দ্রুত বালুর দাবী জানান।

কিউএনবি/অনিমা/২৯ মে ২০২৩,/সকাল ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit