মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

সকালে হোটেলের ডাল-পরোটা খেয়ে বিকেলে অসুস্থ ২২

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১১৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারের একটি হোটেলে সকালের নাস্তায় পরোটা-ডাল খেয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৮ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সকালে দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান হোটেল ও রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার পর বিকেলে অসুস্থ হন তারা।

জানা গেছে, শনিবার সকালে রেদওয়ান রেস্টুরেন্টের পরোটা-ডাল খেয়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর ঐ ব্যক্তিদের পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় শনিবার রাতে ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এখন পর্যন্ত অসুস্থ ২২ জনকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, অসুস্থদের মধ্যে কেউ এখনো থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐ হোটেলসহ আশপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit