বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুইজনের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৪০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে তুলসি রাণী (৪৬) নামে এক নারীসহ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার (২০ মে) দুপুরে লালমনিরহাট জিআরপি থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মমিনপুর গ্রামের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তুলশি রানী উপজেলার জোংড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের সুবল চন্দ্রের স্ত্রী। তিনি একজন মানুষিক রোগি ছিলেন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী একটি ট্রেন পাটগ্রাম স্টেশন থেকে ছেড়ে বুড়িমারীর দিকে যাচ্ছিল। যাওয়ার পথে শিমুলতলী এলাকায় পৌছুলে রেল লাইন পার হতে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরে লালমনিরহাট থেকে জিআরপি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।জোংড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নিহত তুলসী রাণী গত ১ থেকে দেড় বছর হতে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধার পর হতে সে নিখোঁজ হয়। তাঁর স্বজনেরা বহু খুঁজেও তাঁকে পায়নি। পরদিন রেলে কাটা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।’ 

এদিকে শনিবার সাড়ে সকাল ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার পুরাতন কাঁচামাল বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

থানা পুলিশ জানায়, শনিবার সকালে পাটগ্রাম পৌরসভার পুরাতন কাঁচামাল বাজারের একটি কাঁচামালের দোকানে পণ্য রাখার সময় টিনের বেঁড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুকের মৃত্যু হয়। নিহত ওমর ফারুক পাটগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার মনর উদ্দিনের ছেলে।পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ট্রেনে কাটা পড়ে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত  করে বলেন, ‘ট্রেনে কাটা পড়া নিহতের ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ওসিকে নিহতের বিষয়টি জানানো হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit