মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ইউএনও’র, সহায়তার আশ্বাস

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট  প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৭৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট  প্রতিনিধি : ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রওজাতুন জান্নাত।মঙ্গলবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে সহায়তার কথা জানান তিনি।

এর আগে রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চলসহ কুটিরপার, চৌধুরী বাজার, বালাপাড়া, গোবর্ধন এলাকায় বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে যায় টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু,ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে। ঘর ভেঙ্গে পড়ায় ছোট শিশুসহ বৃদ্ধ আহত হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিতে হয়। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ এর সংযোগ।

সংবাদ পেয়ে দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রওজাতুন জান্নাত ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম। তিনি ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাথে কথা বলেন। তাদের ক্ষতির বিবরণসহ দুঃখ দুর্দশার কথা শোনেন।এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তালিকার কাজ চলছে। তালিকা সম্পন্ন করে দ্রুতই উর্ধতন অফিসে পাঠানো হবে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit