শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

দশ মাকে সম্মাননা প্রদান করল ইউনিভার্সেল হাসপাতাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : প্রতি বছরের ন্যায় এবারও সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব মা দিবস। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে দশমবারের মতো অনুষ্ঠিত হলো বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৩’।

রোববার (১৪ মে) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধান অতিথি বলেন ‘মায়ের দুধের ঋণ কোন সন্তান শোধ করতে পারেনা। তাই মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা অটুট রাখতে হবে সবসময়। মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়’।

এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান মন্ত্রী।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. আমিন হেলালি।

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর মায়ের অসুস্থায় এবং রোগ মুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে এই নান্দনিক অনুষ্ঠানটি আয়োজন করে আসছেন। শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদান করা হয়। 

এবছর গরবিনী মা সম্মাননা দশম বর্ষে পদার্পণ করেছে। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১০ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

তাঁরা হলেন- যশোর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের মা ফিরোজা বেগম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো. শহীদুল ইসলামের মা রাবেয়া খাতুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ডিআইজি মো. মুনিবুর রহমানের মা সাহেদা রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতিমান কিডনি প্রতিস্থাপন সার্জন ও প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের মা অধ্যাপক রহিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ আসিফ হোসেন খানের মা রওশন আরা বেগম, দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মার মা চঞ্চলা রানী শর্মা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক, নন্দিত অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক এমএম কামরুল হাসান রওনক (রওনক হাসান)র মা সামসুন্নাহার মজুমদার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইমরানের মা সেলিনা হক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মেডিসিন বিভাগের প্রভাষক অদম্য মেধাবী চন্দ্রশেখর চৌহানের মা মিনা চৌহান।

গরবিনী মা-২০২৩ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সকল মা’কে মেটাল ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেল্থ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 

এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল ফ্যাক্টর থ্রি সল্যুশনস।

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৩,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit