মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

সড়ক পার হতে অটোর ধাক্কায় প্রান গেল বৃদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৩০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ব্যাটারী চালিত একটি আটো রিক্সার ধাক্কায় এম্না খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধা এন্না খাতুন লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাতানটারী (তালুক মৃত্তিঙ্গা) গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার বেলা ১২টার দিকে এক আত্নীয়র বাড়ী থেকে নিজ বাড়ি ফেরার পথে লালমনিরহাট-রংপুর মহাসড়ক পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি অটো রিক্সায় ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত ওই ব্দ্ধাকে অটো চালকসহ স্থানীয়রা দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মোস্তাক আলী বলেন, সড়ক পার হওয়ার সময় তার বড় বোন অটোর ধাক্কায় অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় অটো চালকের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নাই। তাই আমরা থানায় অভিযোগ দেই নাই। লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে, আত্মীয় স্বজন আসলেই দাফন সম্পন্ন করা হবে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit