শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

পাটগ্রামে গলায় রশি পেঁচিয়ে বন্ধুকে হত্যা করলো বন্ধু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৯৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বন্ধুর হাতে রফিকুল ইসলাম (২২) নামে এক অটোচালক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু আইয়ুব আলীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) সকালে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামসংলগ্ন তিস্তা নদীর চর এলাকা থেকে নিহতের মহদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং গ্রেফতার আইয়ুব আলী বীরগঞ্জ থানার চকদফর এলাকার ইনসান আলীর ছেলে। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে দহগ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান আইয়ুব। শুক্রবার বন্ধু রফিকুলকে দিনাজপুর থেকে অটোসহ ডেকে নিয়ে যান তিনি। পরে সন্ধ্যার দিকে তিস্তার চরে গিয়ে দুই বন্ধু নেশা করেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হলে একপর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে রফিকুলকে হত্যা করে। পরে বালু দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান বন্ধু আইয়ুব।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিহতের মরদেহ শনিবার সকালে উদ্ধার করে এবং আইয়ুব আলীকে গ্রেফতার করে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আইয়ুব তার বন্ধুকে হত্যা করেছে বলে স্বীকার করেন। মামলার প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit