মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

বিদেশি পিস্তল, ম্যাগজিন, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৯৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বিদেশি পিস্তল, গুলি, ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৫ মে) বিকেলে হাতীবান্ধা উপজেলার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল (এসপি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে ভোররাতে হাতিবান্ধার নওদাবাস ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (২৮) উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল গফুরের ছেলে। হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা গেছে,  উপজেলাধীন নওদাবাস ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৮) কে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশী করে ৭.২৫ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা বুলেট, একটি ম্যাগজিন ও ১৭৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে হাতীবান্ধার বি সার্কেল (এসপি) ফরহাদ ইমরুল কায়েস সত্যতা নিশ্চিত করে  বলেন, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া শেষ হলে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit