শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ লাগে: নোবেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নোবেলের মাতলামিতে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। দর্শকরা তাকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপ করে। 

শিল্পী নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং এতে করে সমালোচনার ঝড় ওঠে। 

মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন নোবেল। ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে বলে জানিয়েছেন তিনি। 

স্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন, ‘স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারে কাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’

সংগীতশিল্পী নোবেল বলেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আর ঘটবে না।’

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit