শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় ‘স’ মিলে অগ্নিকান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি ‘স’ মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ‘স’ মিল মালিকের। শুক্রবার সকাল ৯টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার নিউ নকশি ‘স’ মিলে আগুনের এই ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এসময় ডিইপিজেড ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ও মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, ‘স’ মিলে কাঠের অনেক গুঁড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরেছিলো। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমানও এখন বলা যাচ্ছে না।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৩১

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit