বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

লালমনিরহাটে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর চীপ জোনাল কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১২৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : দেশে সুনামের সাথে দীর্ঘদিন থেকে আর্থিকভাবে সেবা দিয়ে আসা স্বনামধন্য ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর লালমনিরহাটের চীফ জোনাল ম্যানাজার মোঃ বদিউজ্জামান বেলালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেেছে। তার এসব অভিযোগ তুলে তারই কোম্পানির আদিতমারী ও পাটগ্রাম সাংগঠনিক অফিসের দায়িত্বে থাকা সহকারী জোনাল ইনচার্জ নারায়ণ চন্দ্র বর্মনসহ কয়েকজন সংবাদ সম্মেলন করেছে। ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লালমনিরহাটের ঐ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ প্রকাশ্যে আাসায় গ্রাহক ও কর্মীদের মনে প্রশ্ন জাগিয়ে তুলছে। এতে কোম্পানিটির ব্যবসায়ীক ক্ষতি হবে বলেও মন্তব্য করছেন অনেকে।

অভিযোগ কারী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সহকারী জোনাল ইনচার্জ নারায়ণ চন্দ্র জানান, তার অভিযোগ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে নয়। অভিযোগ লালমনিরহাট জোনের চীফ জোনাল ম্যানেজার মোঃ বদিউজ্জামান বেলালের দুর্নীতির বিরুদ্ধে। নারায়ন তার লিখিত বক্তব্যে উল্লেখ করে বলেন, জোন প্রধানের দুর্নীতি ও খারাপ আচরণ এবং ক্ষমতার অপব্যহবারে কর্মীরা দীর্ঘদিন ধরে অতিষ্ট । কর্মীদের নিকট থেকে পদোন্নতির সময় নগদ অর্থ ঘুষ গ্রহন, মিটিং এ হেড অফিস থেকে বিল আসার পরেও চাঁদা আদায়, অফিসে ডেক্স ও ডিপ্লোভমেন্ট থেকে চাদা গ্রহণ করেন বদিউজ্জামান। নারায়ন নিজেই ১ লক্ষ দিয়েছেন অভিযোগ করে বলেন, চাকুরি হারোনো ভয়ে কাউকে কিছু বলতে পারি নাই। এসবের বাহিরেও বদিউজ্জামান বেপরোয়াভাবে কর্মীদের উপর আর্থিক ও মানসিক অত্যাচার করে আসছে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মীদের। আর তাই কোম্পানি,কর্মকর্তা ও কর্মীদের সুনাম রক্ষায় এসব দূর্নীতির বিরুদ্ধে অব্যন্তরীনভাবে প্রতিবাদ করেন তারা তবে মিলেনি প্রতিকার। আর এসব প্রতিবাদ করাতেই নারায়ণ চন্দ্রকে চাকরিচ্যুতসহ নানাভাবে হুমকি দিচ্ছেন বদিউজ্জামান বলেও জানান নারায়ন।

তবে গত বৃহস্পতিবার(২৭ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে ভুক্তভোগী সহকারী জোনাল ইনচার্জ নারায়ণ চন্দ্রের আয়োজনে এজিএম মিলন কুমার,ব্রাঞ্চ ম্যানাজারসহ প্রায় অর্ধশত কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ওঠা অভিযোগের বিষয়ে সেলফোনে মন্তব্য জানতে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লালমনিরহাটের চীফ জোনাল ম্যানেজার মোঃ বদিউজ্জামান নেলাল বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর আগেও নারায়ণ ঝামেলা করেছিলো পরে ভুল শিকার করে কাজে ফিরেছে। এবারেও সব মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সন্মান ক্ষুন্ন করছে।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit