মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

“মানবতার ফেরিওয়ালা “প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে আওয়ামীলীগ নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহার ঈদ আনন্দ ভাগাভাগি করতে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান প্রতিবছরের ন্যায় এবছরেও জেলার প্রতিবন্ধী, ছিন্নমুল,অসহায় ও দরিদ্র মানুষের পাশে এগিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় মানবতার ফেরিওয়ালা মানবিক নেতা খ্যাত এই আঃলীগ নেতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেছেন।শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে জেলার সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুলে ঈদ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ যা সবার মাঝে ছড়িয়ে দিতে অত্র প্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার টাকা করে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে নিজ হাতে তুলে দেন সাখাওয়াত হোসেন সুমন খান। যে অর্থ পেয়ে আনন্দে বিমোহিত হয়ে পড়েন প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

এসময় বিদ্যালয়টির শিক্ষকগণ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীদের ঈদ উপলক্ষে কিছু দেওয়া সম্ভব হয়নি। তবে আঃলীগ নেতা সুমন খান আজ শিশুদের উপহার দিয়ে বাচ্চাদের ঈদের খুশি বাড়িয়ে দিলেন। শিক্ষকরা এই প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী অভিভাবক পেয়েছেন দাবি করে আগামীতেও সুমন খানের সুনজর প্রত্যাশা করেছেন। শিক্ষার্থীদের উপহার প্রদান শেষে সুমন খান জানান, উপহার প্রদান করে আনন্দিত তিনি। আগামীতেও মানুষের পাশে থেকে সেবা ও সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যাশা তার।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুল হক (বীর প্রতীক), অধ্যক্ষ স্বপ্না জামান, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান লিমন, লুৎফর রহমান আওরঙ্গ, রাব্বি,অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৩,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit