মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল –ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় জানানো হয়, উপজেলায় ঈদ-উল-ফিতরের প্রথম ঈদ জামাত সকাল আটটায় থানা মসজিদ চত্ত্বর ময়দানে অনুষ্ঠিত হবে। মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের মমতাজ জামে মসজিদ সংলগ্ন ময়দানে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া উপজেলার অন্যান্য ঈদের জামাত সকাল সাড়ে আটটা হতে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। সড়ক পথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে এবং মার্কেট এলাকার নিরাপত্তা ও ঈদের পরবর্তী কয়েক দিন সড়কে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। ঈদের দিন সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, বিভিন্ন মসজিদ ও ঈদ জামাতের ইমামগণ , ঈদগাঁ ময়দানের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit